শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজার

নারী ও শিশুসহ ২০ জন উদ্ধার, ৫ মানব পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ৫:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজারের কলাতলী বীচ এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে নারী ও শিশুসহ ২০ জন পাচারভুক্ত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত ৫ জনকে আটক করা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কয়েকজন ব্যক্তি কক্সবাজার ও টেকনাফ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত ৩টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া, স্টেশন ইনানী, হিমছড়ি, কক্সবাজার, মহেশখালী এবং কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দিলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া চালিয়ে কলাতলী বীচ সংলগ্ন এলাকা থেকে বোটটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে বোট থেকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে রাখা নারী ও শিশুসহ ২০ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং ৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়।

উদ্ধারকৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশে যাওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করেছিল।উদ্ধারকৃত ভুক্তভোগী ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা আরও জানান, মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ভোরের আকাশ/র.ই
 

সিয়াম-উল-হককোস্ট গার্ডবিশেষ অভিযান

শেয়ার করুন: