শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাজমা পারভীন

মানবিক ও আধুনিক ঠাকুরগাঁও গড়ে তুলতে কাজ করতে চাই

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বাংদেশের সর্ব উত্তরের পিছিয়ে পরা জনপদ ঠাকুরগাঁও। ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক অঙ্গনে সংরক্ষিত মহিলা আসন ঘিরে আলোচনায় উঠে এসেছে জেলা মহিলা দলের সাধারন সম্পাদক নাজমা পারভীনের নাম।

তিনি হরিপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ততা এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় উপস্থিতির কারণে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাকে সম্ভাব্য সংরক্ষিত সংসদ সদস্য হিসেবে দেখার প্রত্যাশা জোরালো হচ্ছে।

দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় এই নারী নেতা ছাত্রজীবন থেকেই সংগঠনের সঙ্গে যুক্ত। নারীর অধিকার, স্বনির্ভরতা এবং তৃণমূল নারী নেতৃত্ব গড়ে তোলার উদ্যোগে তার ভূমিকা তাকে স্থানীয়দের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে জানান সংশ্লিষ্ঠরা।

সচেতন মহলের মতে, শিক্ষা, পেশাগত দক্ষতা এবং সাংগঠনিক অভিজ্ঞতার সমন্বয়ে নাজমা পারভীন সংরক্ষিত মহিলা আসনের জন্য শক্ত অবস্থানে রয়েছেন। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা ও মানবিক উন্নয়ন উদ্যোগে তার সম্পৃক্ততা ঠাকুরগাঁও রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে তারা মনে করছেন।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের একটি অংশ বলছেন,ঠাকুরগাঁওয়ে উন্নয়ন ও নারীদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংরক্ষিত মহিলা আসনে যোগ্য, সক্রিয় ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব প্রয়োজন। তাদের মতে নাজমা পারভীন সেই প্রত্যাশা পূরণে সক্ষম হতে পারেন।

নাজমা পারভীন বলেন সদর উপজেলা সহ কয়েকটি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছি। তাদের জীবনযাত্রার নানা সংকট, দুঃখ-দুর্দশা এবং দীর্ঘদিনের অবহেলার চিত্র খুব কাছ থেকে দেখেছি। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত আমি ও আমার রাজনৈতিক পরিবার। বিগত ১৭ বছরে অনেক মামলা ও হামলার শিকার হয়েছি।

তিনি আরও বলেন, স্থানীয় জনগণ রাস্তাঘাট, কালভার্ট-ব্রিজ, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা ব্যবস্থা ও মৌলিক অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।

মনোনয়নের বিষয়ে প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, আমি যদি ঠাকুরগাঁওয়ে মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার সুযোগ পাই, তাহলে জনগণের প্রত্যাশাকে অগ্রাধিকার দিয়ে অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করব। একটি আধুনিক, মানবিক ও উন্নত ঠাকুরগাঁও গড়ে তুলতে কাজ করতে চাই।

এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের আশা, দলীয় হাইকমান্ড ঠাকুরগাঁও রাজনৈতিক বাস্তবতা ও নারীর প্রতিনিধিত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। নাজমা আক্তার দলের একজন সক্রিয় কর্মী। আমাদের প্রত্যাশা দল নাজমা আক্তারের বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।

রাজনৈতিক অঙ্গনে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও নাজমা পারভীন ঘিরে যে জন আলোচনা তৈরি হয়েছে, তা আসন্ন সময়ের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা ।

ভোরের আকাশ/ র.ই


 

সংরক্ষিত নারী আসননাজমা পারভীন

শেয়ার করুন: