শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাজিরপুরে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ৪:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পিরোজপুরের নাজিরপুরে বাংলাদেশ  রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর জেলা ইউনিট এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার জামিয়া আরাবিয়া সাতকাছেমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। রেড ক্রিসেন্টের মেডিকেল টিমের সদস্যরা দিনব্যাপী এ সেবায় অংশ নিবেন।

পিরোজপুর রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল অফিসার (ইউএলও) মোহাম্মদ হান্নান এর সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক ও  রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব ও পিরোজপুর রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা সম্পাদক  সাইদুল ইসলাম কিসমত।

আরও পড়ুন

রায়গঞ্জে তরিকুল হত্যা মামলায় ৪ আসামীর যাবজ্জীবন

এছাড়া রেড ক্রিসেন্টের মেডিকেল টিমের সদস্য, পিরোজপুর রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন।

আয়োজকরা বলেন, মানবিক সেবার অংশ হিসেবে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন। ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/এনউব

ফ্রি মেডিকেল ক্যাম্প

শেয়ার করুন: