শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতকানিয়ায় ‘আমরা বিএনপি পরিবার’র চিকিৎসা সহায়তা ও অটোরিকশা প্রদান

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ৭:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নে ‘আমরা বিএনপি’র পরিবার’-এর উদ্যোগে চিকিৎসা সহায়তা প্রদান ও অসহায় পরিবারের হাতে অটোরিকশা হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) বিকাল বেলা আলহাজ্ব জাফর আহমেদের নিজ বাড়ির আঙিনায় এ অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি’র পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল, দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মী স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, “বিগত ১৬ বছর স্বৈরাচারী হাসিনা জনগণকে গুম, খুন ও নির্যাতন করেছে এবং জনগণের ভোটাধিকার হরণ করেছে।”

অনুষ্ঠানে অসহায় কয়েকজনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয় এবং চন্দনাইশ উপজেলা যুবদলের সহ-সভাপতি নিহত ইউসুফের পরিবারকে একটি অটোরিকশা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, এটি বিএনপির সামাজিক সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজন করা হয়।

ভোরের আকাশ/জাআ

সাতকানিয়াচিকিৎসা সহায়তাআমরা বিএনপি পরিবার

শেয়ার করুন: