শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে মাধ্যমিক স্কুলে শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ওরিয়েন্টেশন সভা

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২৭ মে ২০২৫, ১:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শ্রীপুরে মাধ্যমিক স্কুলে শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ওরিয়েন্টেশন সভা
শ্রীপুরে মাধ্যমিক স্কুলে শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ওরিয়েন্টেশন সভা

গাজীপুরের শ্রীপুরে মাধ্যমিক বিদ্যালয়ে শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ব্র্যাক বাংলাদেশের আয়োজনে শ্রীপুর উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে শিশু নির্যাতন আশংকাজনক হারে বেড়ে গেছে। এক শ্রেণীর লম্পট এক শ্রেণি নানা ছলছুতোয় শিশুদের যৌন নির্যাতনসহ হয়রানি করে আসছে।

এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির কোন বিকল্প নাই। তাই স্কুল পর্যায়ে বিভিন্ন কর্মসূচি ও প্রশিক্ষণের উপর গুরুত্ব দিতে হবে।

শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ।

ব্র্যাকের শিক্ষা প্রকল্পের ব্যবস্থাপক হাবিবুর রহমানের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, প্রধান শিক্ষক নাছির উদ্দিন প্রমুখ।

সভায় শিক্ষক সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: