শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রূপগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ৮ শতাধিক মানুষ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ৫:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের ৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ইসলামিক পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ।

সোমবার (১০ নভেম্বর) দিনব্যাপী তারাবো পৌরসভার উদ্যোগে উপজেলার খাদুন এলাকার হাজী আয়াত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে এই চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের তারাবো পৌর শাখার সভাপতি খন্দকার আল-আমীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা।

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে অংশ নেওয়া রোগীরা বিনামূল্যে ওষুধ, মেডিসিন, গাইনি, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞদের পরামর্শ এবং ডায়াবেটিস ও রক্তের গ্রুপ পরীক্ষার সুযোগ পান। সেবাদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন ইসলামী ব্যাংক হাসপাতাল মুগদা শাখার গাইনি বিশেষজ্ঞ ডা. আজরিনা আফরিন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. গোলাম কিবরিয়া এবং শিশু-কিশোর রোগ বিশেষজ্ঞ ডা. নাইমা রহমান।

ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সভাপতি খন্দকার আল-আমীন বলেন, “বর্তমান বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। অনেক দরিদ্র মানুষ টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না। তাই আমরা নিয়মিতভাবে এসব এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করছি।”

তিনি আরও জানান, “রূপগঞ্জের বিভিন্ন এলাকায় আমরা এর আগে চক্ষু সেবা কার্যক্রম পরিচালনা করেছি, যা থেকে শত শত মানুষ উপকৃত হয়েছেন। এবারও আমরা প্রায় ৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছি। পর্যায়ক্রমে রূপগঞ্জের সব পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন, ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট আয়নাল হকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

ভোরের আকাশ/এসএইচ

রূপগঞ্জচিকিৎসা সেবা

শেয়ার করুন: