শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকা রয়েল বেঙ্গল টাইগার!

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : ৫ জানুয়ারি ২০২৬, ২:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সুন্দরবনের গহীন অরণ্যে হরিণ শিকারিদের পাতা ফাঁদে এবার আটকা পড়েছে বনের রাজা রয়েল বেঙ্গল টাইগার। মোংলা উপজেলার বৈদ্ধমারী সংলগ্ন সুন্দরবনের শরকির খাল এলাকার বনে এই ঘটনা ঘটে। আটকে পড়া বাঘটিকে উদ্ধারে বিশেষজ্ঞদের নিয়ে আজ রবিবার (৪ জানুয়ারি) সকালে অভিযান শুরু করেছে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খাল পাড়ের বনাঞ্চলে চোরা শিকারিরা হরিণ শিকারের জন্য ফাঁদ পেতেছিল। শনিবার (৩ জানুয়ারি) দুপুরের পর খবর আসে, সেই ফাঁদেই একটি বাঘ আটকে পড়েছে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সত্যতা নিশ্চিত করেন। বাঘটি বনের ভেতরে খাল পাড় থেকে প্রায় আধা কিলোমিটার গভীরে আটকে রয়েছে।

বন বিভাগ জানিয়েছে, বাঘটির নিরাপত্তা এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় পুরো এলাকা ইতিমধ্যে কর্ডন বা ঘেরাও করে রাখা হয়েছে। যাতে কোনো উৎসুক জনতা বাঘটির কাছাকাছি যেতে না পারে। শনিবার গভীর রাতে এলাকায় ফাঁকা গুলি ছোড়ার পরিকল্পনা রয়েছে বন বিভাগের; যাতে গুলির শব্দে বাঘটি আতঙ্কিত হয়ে বা নিজে থেকে চেষ্টা করে ফাঁদ থেকে বেরিয়ে দূরে সরে যেতে পারে।

বাঘটি নিরাপদে উদ্ধারে ঢাকা থেকে বন বিভাগের অভিজ্ঞ ভেটেরিনারি সার্জন (পশু চিকিৎসক) আনা হচ্ছে। রোববার সকালে তিনি পৌঁছানোর পর মূল উদ্ধার কার্যক্রম শুরু হবে।

বন বিভাগ জানায়, প্রয়োজন হলে বাঘটিকে অচেতন করতে ‘ট্র্যাঙ্কুলাইজার গান’ ব্যবহার করা হবে। ট্র্যাঙ্কুলাইজারের মাধ্যমে বাঘটিকে আধা ঘণ্টা অচেতন রেখে ফাঁদ থেকে মুক্ত করা হবে।

সহকারী বনসংরক্ষক আরও জানান, বাঘটি যদি অন্য কোনোভাবে আঘাতপ্রাপ্ত বা অসুস্থ হয়ে থাকে, তবে সেটিকে উদ্ধার করে লোহার খাঁচায় বন্দি করা হবে। পরবর্তী চিকিৎসার জন্য সেটিকে খুলনা বা ঢাকায় বন বিভাগের রেসকিউ সেন্টারে পাঠানোর সব প্রস্তুতিও রাখা হয়েছে।

এদিকে বনে বাঘ আটকে পড়ার খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যা থেকে স্থানীয় বাসিন্দারা বনের কিনারায় ভিড় করতে শুরু করেন। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বন বিভাগ ও বন্যপ্রাণী সংরক্ষণ দলের সদস্যরা ওই এলাকায় কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না। বাঘটির সুরক্ষায় বন কর্মীরা সেখানে সতর্ক অবস্থানে রয়েছেন।

ভোরের আকাশ/মো.আ.

 

টাইগারবাগেরহাট

শেয়ার করুন: