শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পার্বতীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ বীজ ও সার বিতরণ 

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ৬:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দিনাজপুরের পার্বতীপুরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বুধবার (২৫মার্চ) সকাল ১১ টার সময়  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই উপকরণ বিতরণ করা হয়। প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে খরিপ-১ মৌসুমে এক বিঘা জমিতে চাষাবাদের জন্য নিম্নলিখিত উপকরণসমূহ প্রদান করা হয়। 

উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি  পৌরসভার ৯৫০ জন প্রান্তিক কৃষককে উফশী আউশ ধান বীজ ৫ কেজি , ডিএপি সার  ১০ কেজি, এমওপি  সার: ১০ কেজি, এবং ৯০ জন কৃষককে ১ কেজি পাটবীজ ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরন করা হয। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  দিনাজপুর ৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কৃষি কর্মকর্তা রাজিব হুসাইন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা জিল্লুর রহমান।সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার সাদ্দাম হোসেন। 

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো কৃষকদের আউশ চাষে উৎসাহিত করা এবং দানাদার খাদ্যের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করা। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, সরকারি এই সহায়তা প্রান্তিক চাষিদের উৎপাদন খরচ কমিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে এবং জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অবদান রাখবে।

অনুষ্ঠান পরিচালনা  করেন উপসহকারী কৃষি কর্মকর্তা আবু সুফিয়ান।

ভোরের আকাশ/ র.ই
 

আউশ ধান, পাট বীজ ও সার বিতরণএ জেড এম রেজওয়ানুল হক

শেয়ার করুন: