শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিকআপ চালককে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ১:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পিকআপ চালককে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
পিকআপ চালককে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

জামালপুরে পিকআপ ভ্যান চালক শাহীন আলমকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করেছে তার পরিবার। গতকাল সোমবার সকালে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা। শাহীন আলম জামালপুর পৌরসভার পশ্চিম নাছিরপুর গ্রামের মৃত জাহেদ আলীর পুত্র।

শহরের জঙ্গলপাড়া বোর্ডঘর বাজারে সংবাদ সম্মেলনে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানান নিহত শাহীনের স্ত্রী জরিনা বেগম, ১০-১২ বছর আগে শাহীন গরুর গোশতের ব্যবসা করতেন। একই এলাকার কতিপয় লোকজন তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে না পেয়ে তার বিরুদ্ধে গরু চুরি সহ একাধিক মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়। এসব মামলার বেশিরভাগ থেকেই নির্দোষ প্রমাণিত হন তিনি।

এরপরও প্রভাবশালী চক্রটি শাহীনকে প্রাণনাশের হুমকি দিলে তিনি এলাকা থেকে দূরে চলে যান। সেখানে গিয়ে পিকআপ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এরপরেও বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল একই চক্র।

এরই মধ্যে গত ১৮ মার্চ সকালে জেলার মাদারগঞ্জের বাজিতের পাড়া ডোবা থেকে শাহীনের ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরিকল্পিত এই হত্যাকাণ্ডের বিচারবিভাগীয় তদন্ত ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন পিকআপ ভ্যান চালক শাহীনের পরিবার।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নিহতের ছেলে আশিক ও মনি। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: