খুলনায় ৯ বছরের শিশু ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

খুলনার দিঘলিয়া ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে ভ্যানচালক আব্দুল বারেক(৫৮)। তাকে দিঘলিয়া পুলিশ হেফাজতে নিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) দুপুর ১ টায় দিঘলিয়া উপজেলার গোয়ালপাড়া এলাকার একটি বাগানে ওই শিশুকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় শিশুটির আর্ত চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা অভিযুক্ত কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আব্দুল বারেককে হেফাজতে নেওয়া হয়েছে। শিশুটি সেনহাটি ৮নং ওয়ার্ড মধ্যমপাড়া এলাকার বাসিন্দা। শিশুটিকে তার বাবা মার কাছে পৌঁছে দেয়া হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী দিঘলিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দোষী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ভোরের আকাশ/ র.ই