শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁদপুর মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুন ২০২৫, ৩:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুর মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ
চাঁদপুর মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ

চাঁদপুর মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) বেচাঁদপুর মেডিকেল কলেজেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাব অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।

এর আগে সকাল সাড়ে ৯টায় সারাদেশে একযোগে অনলাইনে নবীনবরণ ২০২৫ উদ্বোধন করেন প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।

ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন চাঁদপুর মেডিকেল কলেজেরে অধ্যক্ষ প্রফেসর ডা. সালেহা নাজনিন।  স্বাগত বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ ডাঃ হারুন অর রশিদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডা. মো. জামাল সালেহ উদ্দিন, সম্মিলিত পেশাজীবী সংগঠনের সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূর আলম দ্বীন, চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক উপ পরিচালক ডাঃ জাহাঙ্গীর খান।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন অতিথিরা।  পরে কলেজ অধ্যক্ষ তাদেরকে শপথ বাক্য পাঠ করান।  কলেজের শিক্ষক ও অভিভাবকরা শুভেচ্ছা বক্তব্য দেন।  এছাড়া কলেজের শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানে তাদের পরিচয় তুলে ধরেন।

কলেজের পরিচিতি তুলে ধরতে গিয়ে উপাধ্যক্ষ ডা. হারুন অর রশিদ জানান, এই কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৪৯ জন, ২০২০-২১ শিক্ষাবর্ষে ৪৮ জন, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ৫০ জন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৫০ জন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৭৫ জন এবং সবশের্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৭৮ জন শিক্ষার্থী ভর্তি হয়।  বর্তমানে চাঁদপুর মেডিকেল কলেজে সর্বমোট চার শতাধিক শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে।

এছাড়া দেশের নতুন ৬টি মেডিকেল কলেজের মধ্যে শুধুমাত্র চাঁদপুর মেডিকেলে বিদেশি ৩জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।  এর মধ্যে দুইজন ফিলিস্তিনি এবং একজন পাকিস্তানি।

ভোরের আকাশ/জাআ

চাঁদপুর মেডিকেল কলেজ

শেয়ার করুন: