শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আন্দামান সাগরে নৌকাডুবে বাংলাদেশিসহ ২৫০ অভিবাসী নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আন্দামান সাগরে মালয়েশিয়াগামী একটি নৌকা ডুবে বাংলাদেশিসহ ২৫০ জনেরও বেশি অভিবাসী নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে। নিখোঁজদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রোহিঙ্গা শরণার্থীও রয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ পুলিশের বরাতে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, সম্প্রতি কক্সবাজার উপকূল থেকে যাত্রা করা নৌকাটি বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কবলে পড়ে ডুবে যায়। এতে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গত ৯ এপ্রিল ভারত মহাসাগর থেকে একটি বাংলাদেশি জাহাজ নয়জনকে উদ্ধার করে। পরে তাদের প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জন মানবপাচারকারী বলে অভিযোগ রয়েছে এবং তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বেঁচে ফেরা এক রোহিঙ্গা শরণার্থী রফিকুল ইসলাম জানান, নৌকাটিতে প্রায় ২৮০ জন যাত্রী ছিলেন। অতিরিক্ত ভিড় ও শ্বাসরোধে যাত্রাপথেই ২৫ থেকে ৩০ জন মারা যান। এরপর বড় ঢেউয়ের আঘাতে নৌকাটি ডুবে যায়, ফলে অধিকাংশ যাত্রী নিখোঁজ হয়ে পড়েন।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়াগামী একটি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ আন্দামান দ্বীপপুঞ্জের কাছ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের নিয়ে আসে।

এদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এক যৌথ বিবৃতিতে এই ঘটনাকে দীর্ঘদিনের বাস্তুচ্যুতি সংকট ও টেকসই সমাধানের অভাবের করুণ পরিণতি হিসেবে উল্লেখ করেছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় আরও তহবিল ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছে।

বর্তমানে বাংলাদেশে প্রায় ১৬ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের সময় তারা দেশ ছেড়ে পালিয়ে আসে। দীর্ঘদিনেও প্রত্যাবাসন প্রক্রিয়ায় অগ্রগতি না হওয়ায় অনেকেই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, যা প্রায়ই এমন মর্মান্তিক দুর্ঘটনার জন্ম দিচ্ছে।

ভোরের আকাশ/ র.ই

নৌকা ডুবেরফিকুল ইসলাম

শেয়ার করুন: