শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ধানের শীষের পক্ষে রায় দিয়ে জনগণ ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নেবে: সালাহউদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামীকাল দেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। কক্সবাজারের পেকুয়ায় নিজ বাসভবনে একাত্তর টেলিভিশনের সঙ্গে একান্ত আলাপে তিনি এ প্রত্যাশার কথা জানান।

বুধবার তিনি বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন কমিশনের কার্যক্রম, প্রশাসন ও জাতীয় নিরাপত্তা বাহিনীর ভূমিকা মোটামুটি সন্তোষজনক। তিনি মনে করেন, নিজেদের ভোটাধিকার প্রয়োগে এবারের নির্বাচনে জনগণই সবচেয়ে বড় ভূমিকা রাখবে এবং ভোটের বাক্সও জনগণই পাহারা দেবে। আজ রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত থাকার অভিযোগের প্রেক্ষাপটে ভোটের অপেক্ষায় রয়েছে দেশের মানুষ। আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ইতোমধ্যে ব্যালট, ভোটের বাক্স ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম সারাদেশের ভোটকেন্দ্রে পৌঁছে গেছে। নিরাপদ ও নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে প্রায় ১০ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

ভোটের পরিবেশ ও দলের প্রত্যাশা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন, বহু ত্যাগ-তিতিক্ষা ও রক্তের সোপান পেরিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা বিশ্বাস করি, জনগণ দেশের পক্ষের শক্তিকেই রায় দেবে।

তিনি আরও বলেন, আমরা মনে করি এই নির্বাচনে জনগণই ভোটের বাক্স পাহারা দেবে এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগে জনগণই সবচেয়ে বড় ভূমিকা রাখবে।

বিএনপির ইশতেহারের প্রতি জনগণের সমর্থনের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের যে সাড়া আমরা পেয়েছি, তাতে বিশ্বাস করি—ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারি সারাদেশে ধানের শীষের পক্ষে বিপুল বিজয় অর্জিত হবে। ধানের শীষের প্রতীকের প্রার্থীরা সর্বত্র এগিয়ে থাকবেন এবং বিজয়ী হবেন। সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে আগামী সংসদে একটি শক্তিশালী বিরোধী দলের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তার দাবি, দেশ পরিচালনায় বিএনপির পরিকল্পনাকে জনগণ ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং সুযোগ পেলে তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ দলটি।

ভোরের আকাশ/এসএইচ

সালাহউদ্দিন আহমদ

শেয়ার করুন: