শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নড়াইলে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুকে যৌন হয়রানির অভিযোগ

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ৯ মে ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুকে যৌন হয়রানির অভিযোগে মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত  ইমাম মো. আমিনুল ইসলাম ওরফে জামিল (৫৭) উপজেলার রুখালী গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে ও চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম। শুক্রবার ( ৯ মে) দুপুরে উপজেলার চাকই বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি জানাজানি হয় রাতে। ভুক্তভোগী  শিশুর বাবা বাদি হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেছেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদে ইমামতি করেন আমিনুল ইসলাম। নামাজ শেষে রাতে মসজিদেই থাকেন তিনি। প্রতিদিন ভোর বেলায়  এলাকার ছেলে-মেয়েদের মসজিদের বারান্দায় আরবি পড়ান। 

আরও পড়ুন

হাসপাতালে অসুস্থ শিশুকে ফেলে মা উধাও

বাদির মেয়ে ও স্থানীয় আরো দুই মেয়ে প্রতিদিন সকালে ইমাম আমিনুলের কাছে আরবি পড়তে যায়। আরবি পড়তে যাওয়া মেয়েদের মাঝে মধ্যে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ উঠে। গত ৫ মে বাদির  শিশু কন্যাকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে  ঘরের ভিতর ডেকে নেন এবং যৌন নিপীড়ন করেন তিনি। শিশুটি বাড়ি ফিরে এসে  বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়। 

পরিবারের সদস্যরা অন্য শিশুদের কাছে জানতে চাইলে তাদের সাথেও এমন আচরন করা হয়েছে বলে জানায় তারা। পরে স্থানীয় লোকজন বিষয়টি আমিনুল ইসলামের কাছে জানতে গেলে, আমিনুল দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন স্থানীয় জনতা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশ দেন। পরে শিশুর বাবা বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম আমিনুল ইসলামের কাছে শিশুরা আরবি পড়তে গেলে শিশুদের তিনি যৌন হয়রানি করেন বলে প্রাথমিক জিজ্ঞেসাবাদে তিনি স্বীকার করেছেন। এ ঘটনায় করা মামলায় আমিনুলকে গ্রেফতার করা হয়েছে।

ভোরের আকাশ/ র.ই

যৌন হয়রানিআমিনুল ইসলাম

শেয়ার করুন: