শ্রীপুরে গারো জনগোষ্ঠীর ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত হলো গারো ( মান্দি) সম্প্রদায়ের ঐতিহ্যবাহী প্রধান উৎসব ওয়ানগালা-২০২৬। নতুন ফল ও ফসল ঘরে উঠবে। তার আগে কৃতজ্ঞতা জানাতেই হবে শস্যদেবতার প্রতি। কৃতজ্ঞতা জানানোর মাধ্যম ওয়ানগালা উৎসব। ক্ষুদ্র জাতিগোষ্ঠী গারো সম্প্রদায়ের এটাই চল।
শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার কেওয়াচালা গ্ৰামে কেওয়াচালা ওয়ানগালা-২০২৬”নামের এই উৎসব সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে।
অনুষ্ঠানে পরিবেশন করা হয় গারো সংস্কৃতির বিভিন্ন পরিবেশনা । অনুষ্ঠান মঞ্চে মান্দি ভাষায় কবিতা, গান ও গানের তালে নৃত্য পরিবেশন করা হয়। এর আগে সকালে গারো সম্প্রদায়ের নিজস্ব ধারায় ধর্মীয় আচারানুষ্ঠানে অংশ নেন কেওয়াচালা ও গাজীপুরের বিভিন্ন অঞ্চলের নৃগোষ্ঠীর লোকজন।
ওয়ানগালা উৎসবে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা। কেওয়াচালা ওয়ানগালা ২০২৬ অনুষ্ঠানের নকমা ও শ্রীপুর উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাগর সাংমার সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন ট্রাইবাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত অরণ্য ই. চিরান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেওয়াচালা ব্যাপ্টিস্ট চার্চ এর পালক আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এসএম মাহফুল হাসান হান্নান।
ওয়ানগালা উৎসবে উপস্থিত হয়ে সবাইকে শুভেচ্ছা জানান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের নবান্ন উৎসব আর এ ওয়ানগালা উৎসব একই ধরনের। এখন নবান্নের উৎসব চোখে পড়ে না।গানওয়ালা উৎসবও আমাদের ঐতিহ্যের অংশ। এই অঞ্চলে বসবাসকারী আদিবাসীদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর। তাঁদের আমরা আসলে অন্য সংস্কৃতির বলে মনে করি না। তাঁরা আমাদের মানুষ। সবাইকে নিয়ে আমরা সুন্দর বাংলাদেশের গড়ে তুলতে চাই।
ভোরের আকাশ/ এনউব