শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৬

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ তাহসিন (২) নামের এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা আরও ছয়জন যাত্রী গুরুতর আহত হন।  

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বরইতলী–মগনামা সাবমেরিন নৌঘাঁটি সড়কের পেকুয়া সদর ইউনিয়নের মাতবরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাহসিন ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা এলাকার আবদুল হকের ছেলে। আহতরা হলেন- নিহত শিশুর মা শারমিন আক্তার (৩৫),  চকরিয়া উপজেলার বাটাখালী এলাকার উম্মে হাবিবা (২৬) ও তার দুই শিশু সন্তান আবদু রহমান (১) ও আবদুল্লাহ (৪); চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী এলাকার মো. ইউনুছ (৬৫) এবং কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার আবুল কাশেমের ছেলে সেনাবাহিনীর সদস্য সাহেদ করিম (৩০)। আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় নিহত শিশুর মা শারমিন আক্তারের অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা চকরিয়া থেকে সিএনজিযোগে এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে কুতুবদিয়ার কৈয়ারবিল যাচ্ছিলেন। পথিমধ্যে মাতবরপাড়া এলাকায় পৌঁছালে মগনামা থেকে আসা কক্সবাজারমুখী ‘বলাকা সার্ভিস’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মায়ের কোলে থাকা শিশু তাহসিনের মাথায় গুরুতর আঘাত লাগে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি অটোরিকশাটি জব্দ করেছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/এসএইচ
 

কক্সবাজার

শেয়ার করুন: