শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধার চরাঞ্চলে সৌর বিদ্যুৎ: তেল সংকটে স্বস্তির আলো

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ৯:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দেশের চলমান তেল সংকটের মধ্যে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলের মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে সৌর বিদ্যুৎ। বেসরকারি সংস্থা ‘সবুজ যুব জোট এর উদ্যোগে, ‘দ্য আর্থ সোসাইটি’,ইকো-লিডারশিপ সহযোগিতা এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহায়তায় সোলার বিদ্যুৎ সুবিধা চালু করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সবুজ যুব জোটের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক শামীম আল সাম্য। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মারুফ হাসান,  ইতি মনি, তাজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুবিধাভোগীরা।

প্রথম পর্যায়ে চরাঞ্চলের ২০টি পরিবারের মধ্যে সৌর বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। বিদ্যুৎ সুবিধা পেয়ে আনন্দে উচ্ছ্বসিত চরবাসী।

চরবাসীরা জানান, এতদিন সন্ধ্যার পর তাদের একমাত্র ভরসা ছিল ল্যাম্প বা কুপি। কিন্তু তেলের সংকটের কারণে সেই আলো জ্বালানোও কঠিন হয়ে পড়েছিল। এখন সৌর বিদ্যুতের মাধ্যমে তাদের ঘরে ফিরেছে নিরবচ্ছিন্ন আলোর নিশ্চয়তা।

চরবাসীরা আরো জানান, এই উদ্যোগ তাদের সন্তানদের পড়াশোনা এবং দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ ও স্বাভাবিক করে তুলবে। গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে এমন উদ্যোগ শুধু আলোই নয়, মানুষের জীবনমানেও ইতিবাচক পরিবর্তন আনছে।

ভোরের আকাশা/এনউব

তেল সংকটে স্বস্তির

শেয়ার করুন: