শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

টেকনাফে মদসহ জসিম উদ্দিন আটক

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ৮:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৪ মার্চ ) সকাল সাড়ে ৮টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া একটি বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া মাথাভাঙ্গা মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইজিবাইক তল্লাশি করে প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৩৫ লিটার দেশীয় মদসহ জসিম উদ্দিন (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।

আটক জসিম উদ্দিন টেকনাফ উপজেলার হলবনিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আমির আহমদ ও মাতার নাম ছোহরা খাতুন।

জব্দকৃত দেশীয় মদ ও ইজিবাইকসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা-এ হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/ র.ই

 

মাদক কারবারি আটকজসিম উদ্দিন

শেয়ার করুন: