শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চিতলমারী আওয়ামী লীগ অফিস চত্বর এখন ছাগলের হাট

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ : ৪ জুন ২০২৫, ৬:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
চিতলমারী আওয়ামী লীগ অফিস চত্বর এখন ছাগলের হাট
চিতলমারী আওয়ামী লীগ অফিস চত্বর এখন ছাগলের হাট

বাগেরহাটের চিতলমারী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বর এখন ছাগলের হাটে পরিণত হয়েছে! সেখানে আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে ছাগলের জমজমাট হাট বসেছে।

বুধবার (৪ জুন) সাপ্তাহিক হাটবারের দিন এই দৃশ্য দেখে প্রত্যক্ষদর্শীরা বলেন, স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাদের উপর মানুষের মধ্যে দীর্ঘদিন চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ এই ছাগলের হাট।

এই ছাগলের হাটে স্থানীয় মানুষের পাশাপাশি পাশ্ববর্তী নাজিরপুর, কচুয়া, বাগেরহাট সদর উপজেলাসহ দুর-দুরান্তের ক্রেতারা এসেছেন।  নাজিরপুরের বানিয়ারী গ্রাম হতে আসা ক্রেতা মুজিবুর রহমান জানান, প্রতিটি ছাগল ১০ হাজার হতে ২০ হাজার টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে।  

আওয়ামী লীগের অবৈধ কার্যালয় চত্বরে ছাগলের হাট সম্পর্কে চিতলমারী উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান বলেন, সরকারী হাসপাতালের জায়গা অবৈধভাবে দখল করে আওয়ামী লীগের এই কার্যালয় নির্মিত হওয়ায় দীর্ঘদিন ধরে জনমনে ক্ষোভ ছিল।  এই ছাগলের হাট সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের লোকেরা যে সাধারণ মানুষের কাছ থেকে কতটা জনবিচ্ছিন্ন ছিল, তা ছাগলে হাটে মানুষের উপস্থিতি দেখে বোঝা যায়।  এভাবে জনগণ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সকল অন্যায়ের প্রতিবাদ করবে।

এ ব্যাপারে চিতলমারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. বাবুল হোসেন খান বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মুঠোফোনে বলেন, হয়তো জায়গা সংকটের কারণে ছাগলের হাট আওয়ামী লীগের অফিস চত্বরে বসেছে।  বহু আগেই তো এখানে ঈদ উপলক্ষে ছাগলের হাট বসতো।  এটা এমন কিছু নয়। 

ভোরের আকাশ/জাআ 

ছাগলের হাটআওয়ামী লীগ

শেয়ার করুন: