শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মধুপুরে এক হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ৪ ডিসেম্বর ২০২৫, ১:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

টাঙ্গাইলে মধুপুরে ২০২৫-২৬ অর্থবছরে রবি  মৌসুমে উফসী ও হাইব্রিড ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি এর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এক হাজার কৃষকের মাঝে ৫ হাজার কেজি উফসী ও হাইব্রিড ধানের বীজ ১০ হাজার কেজি ডি এপি ও ১০ হাজার কেজি এমওপি সার কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা। প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজমী নূর রাত্রি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, কৃষি সম্প্রসারণ  অফিসার এ.বি.এম. খাইরুল আলম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: মিজানুর রহমান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা জানান, মধুপুরে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে উফসী ও হাইব্রিড ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের মধ্যে দিয়ে মধুপুরে ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রান্তিক ছোট ও বড় কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল এই ধানবীজ বিতরণ শুরু করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

মধুপুর

শেয়ার করুন: