শিলাইদহ কুঠিবাড়িতে সাজ সাজ রব
কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি প্রাঙ্গণে এখন উৎসবের আমেজ। কবিগুরুর ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী ৮ মে (শুক্রবার) পঁচিশে বৈশাখকে সামনে রেখে কুঠিবাড়ি এলাকায় চলছে সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আলোকসজ্জার কাজ।
সরেজমিনে দেখা গেছে, কুঠিবাড়ির মূল ভবন, প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি চুনকাম ও সৌন্দর্যবর্ধনের কাজ জোরেশোরে চলছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে এসব কাজ দ্রুত সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকেও দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।
ঠাকুর-এর সাহিত্যজীবনের গুরুত্বপূর্ণ একটি সময় কেটেছে শিলাইদহে। জমিদারি তদারকির পাশাপাশি এখানকার প্রকৃতি, নদী ও গ্রামীণ জীবনের সঙ্গে মিশে গিয়ে তিনি রচনা করেন ‘সোনার তরী’, ‘চিত্রা’, ‘চৈতালী’ ও ‘খেয়া’র মতো কালজয়ী কাব্যগ্রন্থ। এমনকি নোবেলজয়ী ‘গীতাঞ্জলি’র ইংরেজি অনুবাদের কাজও তিনি এখান থেকেই শুরু করেছিলেন।
এই ঐতিহাসিক স্থাপনাটি দেখতে প্রতিবছরই দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক ও রবীন্দ্রভক্ত শিলাইদহে ভিড় জমান।
উৎসবের প্রস্তুতির কারণে বর্তমানে কুঠিবাড়ির ভেতরে দর্শনার্থীদের প্রবেশ কিছুটা সীমিত রাখা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা অনেক পর্যটক কবির ব্যবহৃত স্মারক ও সাহিত্যকর্ম কাছ থেকে দেখতে না পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
দর্শনার্থীরা বলেন, কুঠিবাড়ি এলাকায় উন্নত আবাসিক সুবিধা নিশ্চিত করা ঐতিহাসিক স্থাপনাগুলোর নিয়মিত সংস্কার ও আধুনিকায়ন করা তিন দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন
শিলাইদহ কুঠিবাড়ি-এর কাস্টোডিয়ান আল আমিন জানান, কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে জাতীয় পর্যায়ের শিল্পীদের পাশাপাশি স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেবে।
গান, আবৃত্তি, নৃত্য ও রবীন্দ্রসাহিত্যভিত্তিক বিভিন্ন পরিবেশনার মাধ্যমে কবিগুরুর সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। কবির স্মৃতির টানে শিলাইদহ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঐতিহাসিক স্থান রবীন্দ্রনাথের জমিদারি কর্মকাণ্ডের অন্যতম কে্ন্দ্র‘সোনার তরী’, ‘চিত্রা’, ‘চৈতালী’, ‘খেয়া’সহ বহু কাব্যগ্রন্থের রচনাস্থল দেশ-বিদেশের পর্যটকদের অন্যতম আকর্ষণ।
ভোরের আকাশ/এনউব