শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

'কেকেবিএইউতে চাকরির বাজার'

খুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্ভাবনা শীর্ষক সেমিনার

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক "PROSPECT OF PRIVATE UNIVERSITY STUDENTS IN BANGLADESH JOB MARKET" শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) দুপুর ২:৩০ মিনিটে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ে যোগদানকারী প্রথম শিক্ষক বর্তমান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ এর ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের প্রফেসর ড. নজরুল ইসলাম।

তিনি বলেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দেশে প্রতিবছর সাড়ে তিন লাখ নতুন কর্মসংস্থান সষ্টি হয় যার মধ্য প্রায় দেড় লাখ কর্মসংস্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা সুযোগ পায়, ৫০ হাজার সুযোগ পায় সরকারি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা। বাকী ৫০ হাজার বেকার থাকে।

তিনি বলেন, জীবনে সাফল্য অর্জন করতে হলে স্বপ্ন দেখতে হবে, ভিশন থাকতে হবে, আইকিউ থাকতে হবে। আর আইকিউ এর চেয়ে ইকিউ গুরুত্বপূর্ণ। বিষয়ভিত্তিক জ্ঞানের সাথে আচরণগত শিষ্টাচারও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আহ্ছানিয়া মিশন দেশে এখন বেশ সুপরিচিতি নাম যার পৃষ্ঠপোষকতায় খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে পরিচালিত হচ্ছে। ফলে খুব শীঘ্রই এই বিশ্ববিদ্যালয়টি ব্র্যান্ডিং পর্যায়ে উন্নীত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট)) প্রফেসর ড. মো: আনিসুর রহমান।

তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে নানামুখী প্রচেষ্টা নেওয়া হচ্ছে। এই সেমিনার সেই প্রচেষ্টারই অংশ। সেমিনারের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিক্ষকরা যে দিক নির্দেশনা পেয়েছে তা কাজে লাগিয়ে লাভবান হবেন বলে তিনি আশা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কি-নাট স্পিকারকে আন্তরিক ধন্যবাদ জানান। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক হিসেবে একটি ক্রেস্ট উপহার দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো: মুঈন উদ্দিন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, সিনিয়র শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন।

ভোরের আকাশ/মো.আ.
 

উপাচার্যচাকরিখুলনাসেমিনার

শেয়ার করুন: