শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বন্ধুর দাফনে এসে ফেরার পথে প্রাণ গেল সেনাসদস্য ও তাঁর স্ত্রীর

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ৩:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বন্ধু ও সহকর্মী সেনাসদস্য মাসুম বিল্লাহর দাফনে অংশ নিতে নড়াইলের নড়াগাতীতে এসেছিলেন সেনাসদস্য সোহেল কাজী। বন্ধুকে শেষ বিদায় জানিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ঝিনাইদহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি ও তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলি। কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন করুণ মৃত্যুতে নড়াগাতীসহ দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকার বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল কাজী (৩৫) নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের চরকলাগাছি গ্রামের মাহাবুর কাজীর ছেলে। তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলি (২৭) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামের বাসিন্দা। সোহেল বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোহেল কাজী তাঁর স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে নড়াইল থেকে শ্বশুরবাড়ি শৈলকুপার বড়দাহ গ্রামের উদ্দেশে রওনা হন। ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে খুলনাগামী ‘গড়াই পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই জান্নাতুল ফেরদৌস তুলি নিহত হন। গুরুতর আহত সোহেল কাজীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তাঁর মৃত্যু হয়।

পুলিশ দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করেছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সোহেল কাজী তাঁর দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় জানাতে নড়াগাতীতে এসেছিলেন। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার তেলিডাঙ্গা গ্রামের বাসিন্দা মাসুম বিল্লাহ (২৯) বাংলাদেশ সেনাবাহিনীর ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। সাভার সেনানিবাসে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৫ আগস্ট তাঁর মৃত্যু হয়।

বন্ধুর মরদেহ দাফন শেষে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হন সোহেল। কিন্তু সেই যাত্রাই তাঁর জীবনের শেষ যাত্রা হয়ে যায়। বন্ধুকে শেষ বিদায় জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই সড়ক দুর্ঘটনায় নিজেও প্রাণ হারান তিনি। একই ঘটনায় চিরতরে হারিয়ে যান তাঁর স্ত্রী তুলি।

একদিকে প্রিয় বন্ধু ও সহকর্মী মাসুম বিল্লাহর মৃত্যু, অন্যদিকে কয়েক ঘণ্টার ব্যবধানে সোহেল ও তাঁর স্ত্রীর মর্মান্তিক মৃত্যু—সব মিলিয়ে নড়াগাতী, কালিয়া ও নড়াইলজুড়ে নেমে এসেছে শোকের আবহ। স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে চলছে শোকের মাতম।

বন্ধুকে শেষ বিদায় জানাতে এসে নিজেরই এমন করুণ পরিণতি হবে, তা হয়তো কল্পনাও করেননি সোহেল কাজী। তাঁর আকস্মিক মৃত্যু ও স্ত্রী তুলির মর্মান্তিক বিদায়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

নিহত সোহেল কাজী, তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলি ও প্রয়াত সেনাসদস্য মাসুম বিল্লাহর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন স্বজন, সহকর্মী ও এলাকাবাসী। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁরা।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: