শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নীলফামারীতে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ৬:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নীলফামারীতে বড় ধরনের শক্তি প্রদর্শন করেছে জামায়াতে ইসলামী। নীলফামারী–১ (ডোমার–ডিমলা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার মোটরসাইকেল শোভাযাত্রা করে শোডাউন করেছেন।

শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে আটটায় ডিমলা উপজেলার ইসলামীয়া ডিগ্রী কলেজ মাঠ থেকে শোডাউনটি শুরু হয়ে সরদার হাট, কেয়ার বাজার, নাউতারা বাজার, চাপানিরহাট, ডালিয়া বাজার, শুটিবাড়ী বাজার, খোড়ারডাঙ্গা বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কজুড়ে মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়। দলীয় পতাকা ও ব্যানারে সাজানো শোডাউনটি সড়কের দুই পাশে জনসমাগমেরও সৃষ্টি করে।

স্থানীয়রা বলেন, সাম্প্রতিক সময়ে এলাকায় এত বড় রাজনৈতিক সমাবেশ দেখা যায়নি। নির্বাচনের আগে জামায়াতের এ ধরনের উপস্থিতি প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে আলোচনা সৃষ্টি করেছে।

শোডাউন শেষে ইসলামীয়া ডিগ্রী কলেজ মাঠে সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুস সাত্তার দাবি করেন, এ এলাকার মানুষ পরিবর্তনের পক্ষে। জনগণের সাড়া প্রমাণ করে তারা আমাদের সঙ্গেই আছে। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশ নিতে চাইলেও প্রচারের শুরু থেকেই বিভিন্ন জায়গায় দলের নেতাকর্মীরা বাধার মুখে পড়ছেন।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, ডিমলা উপজেলা আমীর মাওলানা মজিবুর রহমান, নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি মাওলানা রুকনুজ্জামান বকুলসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

ভোরের আকাশ/জাআ

নীলফামারীশোডাউন

শেয়ার করুন: