শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জুলাই-আগস্ট আন্দোলন

চাঁদপুরে হামলা ও বিস্ফোরক মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ৪ আগস্ট ২০২৬, ৫:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

​চাঁদপুরে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে পুলিশ। 

ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে জেলায় দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এটিই প্রথম কোনো মামলার চার্জশিট দাখিলের ঘটনা।

​মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

​আলোচিত এই চার্জশিটভুক্ত আসামিদের তালিকায় হাইপ্রোফাইল বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী ​ডা. দীপু মনি, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ​ডা. জে আর ওয়াদুদ টিপু, সাবেক মন্ত্রী ​মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, (চাঁদপুর-১, কচুয়া) সাবেক সংসদ সদস্য ​ড. সেলিম মাহমুদ, (চাঁদপুর-২, মতলব উত্তর ও দক্ষিণ) সাবেক সংসদ সদস্য ​অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

​মামলার তদন্ত কর্মকর্তা ও চাঁদপুর সদর মডেল থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. নুরুল আলম (বর্তমানে নোয়াখালী জেলায় কর্মরত) জানান, গত ১৪ জুন আদালতে মামলার চার্জশিট দাখিল করা হয়। পরবর্তী নির্ধারিত তারিখে আদালত এটি গ্রহণ করবেন।

​গত ২০২৪ সালের ২৭ আগস্ট চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন জেলার হাইমচর উপজেলার নয়ানী লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা মোক্তার আহমেদ পাটওয়ারী। মামলায় ৩৫০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়েছিল।

​তদন্তে দীর্ঘ যাচাই-বাছাই শেষে চার্জশিট থেকে বিভিন্ন কারণে বাদ দেওয়া হয় বেশ কিছু নাম​সম্পৃক্ততা না পাওয়ায় ৫২ জন, ​পূর্ণাঙ্গ ঠিকানা না পাওয়ায় ১৩ জন,​ সন্দেহভাজন তালিকা থেকে ১০ জন, ​এজাহারে একাধিকবার নাম থাকায়: ২০ জন, ​মৃত্যুবরণ করায় ৩ জন।

আরও পড়ুন

ফুলবাড়ী হাসপাতালে ডায়াবেটিসের ওষুধ সংকট, বিপাকে নিম্ন-আয়ের রোগীরা

​পুলিশ জানিয়েছে, এজাহারভুক্ত আসামিদের নাম-পরিচয় যাচাই এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই সর্বমোট ৩৭৮ জনের বিরুদ্ধে এই চার্জশিট প্রস্তুত করা হয়েছে। আগামী ২৩ আগস্ট মামলার নির্ধারিত তারিখ রয়েছে এবং আদালতের মাধ্যমে পরবর্তী আইনি কার্যক্রম পরিচালিত হবে।

ভোরের আকাশ/রই 


 

ফয়েজ আহমেদ

শেয়ার করুন: