শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহী আইএইচটির সুবর্ণজয়ন্তী উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ৯:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজী (আইএইচটি) 'র  সুবর্ণজয়ন্তী উদযাপনের বর্ণাঢ্য আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে আহ্বায়ক কমিটি  গঠিত হয়েছে। ভারপ্রাপ্ত  অধ্যক্ষ ডাঃ মোঃ মেজবা-উল-হাসান খান আহ্বায়ক, সাবেক শিক্ষক মোঃ মাহফুজুল হক যুগ্ম আহ্বায়ক, এমটি রেডিওথেরাপি  মামুনুর রশীদ মামুন সদস্য সচিব এবং আইএইচটি রাজশাহীর  প্রভাষক কুমার ঘোষ সিনিয়র  যুগ্ম সদস্য সচিব মনোনিত  হয়েছেন। প্রধান পৃষ্ঠপোষক রাজশাহী সিটি করপোরেশনের  প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

গতকাল  বিকেলে আইএইচটি অডিটোরিয়ামে এক সভায় কমিটি ঘোষণা করা হয়।এ উপলক্ষে আইএইচটি, রাজশাহীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মোঃ মেজবা-উল-হাসান খান-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন,আইএইচটি রাজশাহীকে বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকায়ন এবং হল রুম অনতিবিলম্বে শীতাতপ নিয়ন্ত্রিত করা হবে । প্রতিষ্ঠানর সীমানা প্রাচীর নির্মান, পুকুর সংস্কার ও খেলার মাঠ তৈরী,  প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মান, ছাত্র ছাত্রীদের জন্য আবাসিক ভবন নির্মানের  আশ্বাস দেন ।

আরও পড়ুন

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

​সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন  রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব  রেজাউল করিম টুটুল, আইএইচটির শিক্ষক রাশিদুল হাসান রাসেল, প্রভাষক মিজানুর রহমান মিলন, শিক্ষক মিনহাজুল ইসলাম, সাবেক ছাত্র ও শিক্ষক আব্দুর রব চৌধুরী তিতু, ফার্মাসিস্ট সাইদুর রহমান এবং আইএইচটি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেন, এম-ট্যাব সভাপতি জহুরুল ইসলাম, সেক্রেটারি সেলিম রেজা আব্দুল্লাহ আল মামুন, শাহ কামাল শহীদ সবুজ, মেহেদী হাসান, রেজাউল করিম,আব্দুল খালেক, আবুল কাশেম আশিক, মমিন প্রমুখ।

শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন এবং  প্রভাষক অসীম কুমার ঘোষ।

ভোরের আকাশ/এনউব

সুবর্ণজয়ন্তী

শেয়ার করুন: