চিতলমারী ইউএনও পূজা উদযাপন ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ
বাগেরহাটের চিতলমারী উপজেলার নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেন এর সাথে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতাদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে।
বুধবার ১৭ (সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা ইউএনও মো. সাজ্জাদ হোসেন এর অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ হয়। আসন্ন দুর্গাপূজা ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আহবায়ক কাশীনাথ বৈরাগী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সদস্য সচিব অনুপম সাহা, উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট আহবায়ক সন্দীপ বিশ্বাস সদস্য সচিব কৌশিক বৈরাগী সহ আরও অনেকে। পরে হিন্দু নেতারা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের কমিটি ইউএনও হাতে তুলে দেন।
ভোরের আকাশ/জাআ