শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে আড়াই হাজার স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ৭ জুন ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে আড়াই হাজার স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত
ময়মনসিংহে আড়াই হাজার স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ময়মনসিংহে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জেলার ১৩টি উপজেলায় প্রায় আড়াই হাজার স্থানে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭ টায় নগরীর কাঁচিঝুলি আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মুফতি হাফেজ আব্দুল্লাহ আল মামুন।

একই মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সাড়ে ৮ টায়।  এছাড়া নগরীর বড় মসজিদ, আকুয়া বাইপাস মাদানীনুর মার্কাস মসজিদ, মোমেনশাহী সেনানিবাস, পুলিশ লাইন্স, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ জেলার ১৩টি উপজেলায় প্রায় আড়াই হাজার স্থানে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

নামাজের নির্ধারিত সময়ের পূর্বেই মুসল্লীরা জায়নামাজ নিয়ে মাঠে প্রবেশ করতে দেখা যায়। দেশ ও জাতির মঙ্গল কামনায় নামাজ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশু কোরবানি করা হয়।

আঞ্জুমান ঈদগাহ মাঠে জেলা প্রশাসক মুফিদুল আলম, বিএনপির সহ-সাংগঠনিক আবু ওয়াহাব আকন্দ, জামায়াতে ইসলামীর জেলা আমির আব্দুল করিমসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মুসল্লীরা অংশগ্রহণ করেন। প্রধান জামাতে প্রায় ৩০ হাজার মানুষ অংশগ্রহণ করেন।

জেলার বড় বড় স্থানে ঈদের নামাজে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

নামাজ শেষে আমিনুল ইসলাম নামে এক মুসল্লী বলেন, ঈদুল আজহার সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে আগামী বছর জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা। এতে করে দেশের শান্তিশৃঙ্খলা ফিরে আসবে বলে আমরা প্রত্যাশা রাখি।

নাজমুল ইসলাম নামে আরেক মুসল্লী বলেন, ত্যাগের মহীমায় হোক আমাদের ঈদের আনন্দ। হানাহানি বিদ্বেষ ভুলে আমরা সকলে এক হয়ে দেশ ও জাতির মঙ্গলকামনায় কাজ করব।

শুভেচ্ছা বক্তব্যে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সম্প্রতি বজায় রাখার আহ্বান জানান জেলা প্রশাসক মুফিদুল আলম।

ভোরের আকাশ/এসএইচ

ময়মনসিংহঈদের নামাজ

শেয়ার করুন: