শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা উদযাপন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ৫:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

প্রতিবছরের ন্যায় শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীর দিন নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন ও আশ্রমে সকাল ১১টা থেকে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। অষ্টমী পূজায় এ বছর কুমারীর আসনে বসেছেন সাত বছর বয়সী রাজশ্রী ভট্টাচার্য্য।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী মহারাজ একনাথনন্দ এ তথ্য জানান।

রাজশ্রী শহরের দেওভোগ আখড়া এলাকার পাপ্পু ভট্টাচার্য্য ও স্বর্না ভট্টাচার্য্যের মেয়ে। সে মোদগুল্লো গোত্রের। সাত বছর বয়সী রাজশ্রী নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

শাস্ত্রমতে কুমারী পূজার উদ্ভব হয় বানাসুর বধ করার মধ্য দিয়ে। গল্পে বর্ণিত রয়েছে, বানাসুর এক সময় স্বর্গ-মর্ত্য অধিকার করায় বাকি বিপন্ন দেবগণ মহাকালীর শরণাপন্ন হন। সে সকল দেবগণের আবেদনে সাড়া দিয়ে দেবী পুনর্জন্মে কুমারীরূপে বানাসুরকে বধ করেন। এরপর থেকেই মর্ত্যে কুমারী পূজার প্রচলন শুরু হয়। রামকৃষ্ণ মিশন ও আশ্রম প্রতিষ্ঠিত হয় ১৯০৯ সালে। সেই থেকেই দুর্গোৎসব সহ কুমারী পূজা পালন হয়ে আসছে।

ভোরের আকাশ/এসএইচ

কুমারী পূজানারায়ণগঞ্জ

শেয়ার করুন: