শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে চার রেস্তোরাঁ মালিককে জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামে চার রেস্তোরাঁ মালিককে জরিমানা
চট্টগ্রামে চার রেস্তোরাঁ মালিককে জরিমানা

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট শাখার হাজী বিরিয়ানি হাউসকে খাবার প্রস্তুত ও সংরক্ষণসহ বিভিন্ন অপরাধে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া, বিভিন্ন অনিয়মের কারণে আরও তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক রানা দেবনাথ, সহকারী পরিচালক মাহমুদা আক্তার এবং আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান। অভিযানে মোট ১ লাখ ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জানা গেছে, অভিযানে গরু ও মহিষের পচাগলা ও দুর্গন্ধযুক্ত নলা জাতীয় মাংস বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ, কাঁচা মাংস, খাবারের সঙ্গে রান্না করা খাবার রাখা, মেয়াদোত্তীর্ণ বোরহানি সংরক্ষণ, এবং অজ্ঞাত ও অপ্রচলিত মসলা ব্যবহারের দায়ে হাজী বিরিয়ানি হাউসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া, এবিপি রেস্টুরেন্টকে অপরিচ্ছন্নতা ও খাবারে ক্ষতিকর রং ব্যবহারের কারণে ৬ হাজার টাকা, হোটেল হান্নান আল ফয়েজ অ্যান্ড রেস্তোরাঁকে অপরিচ্ছন্নতা ও খাদ্যে তেলাপোকার উপস্থিতির কারণে ২০ হাজার টাকা, হাজী নান্না বিরিয়ানি হাউসকে অপরিচ্ছন্নতা ও মেয়াদোত্তীর্ণ বোরহানি বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: