মনোহরগঞ্জে উন্নয়ন ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মনোহরগঞ্জ উপজেলায় উন্নয়ন ফোরামের উদ্যোগে বিভিন্ন মাদ্রাসায় ধারাবাহিকভাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার উপজেলার নুরে মাদিনা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা-এ এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাদ্রাসার সভাপতি মাওলানা মনির হোসেন-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রব, সাবেক খতিব, মনোহরগঞ্জ বাজার কেন্দ্রীয় মসজিদ। তিনি ইসলামের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন।
আলোচনা শেষে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে উন্নয়ন ফোরামের উত্তরোত্তর সফলতা কামনা করা হয়। এছাড়া উন্নয়ন ফোরামের সভাপতি, কাতারপ্রবাসী সিআইপি মো. জসিম উদ্দিন-এর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় দোয়া করা হয় এবং কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উপদেষ্টা প্রফেসর আশরাফুজ্জামান মোল্লা, সংগঠনের কার্যনির্বাহী প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর আলম মিজিসহ নুরে মাদিনা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভোরের আকাশ/এনএস