শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ২ জুন ২০২৫, ১:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে মিনারুল ইসলাম (৩৫) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে।  সোমবার (২ জুন) সকালে উপজেলার সাফদারপুর বাজারে নিজ ওয়েল্ডিংয়ের দোকানে কাজ করা অবস্থায় তার মৃত্যু হয়।

মিনারুল ইসলাম একই উপজেলার লক্ষীকুন্ডু গ্রামের মৃত আক্তার আলীর ছেলে ।

স্থানীয়রা জানান, মিনারুল পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি। তাঁর নিজস্ব একটি দোকান রয়েছে সাফদারপুর বাজারে।  সোমবার সকালে বাজারের রিপনের নতুন ভবনে রড ওয়েল্ডিংয়ের কাজ করতে যান তিনি। কাজের সময় অসাবধানতাবশত ভবনের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের প্রধান তারের সংস্পর্শে আসেন মিনারুল। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

মৃতের চাচাতো দাদী রাবেয়া বেগম জানান, সকালে প্রতিদিনের মতো কাজ করতে দোকানে যায় মিনারুল। হঠাৎ শুনতে পায় সে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শক লাগে।

বড় ভাই হামিদুল বলেন, আমার ছোট ভাই তার নিজস্ব দোকানে কাজ করছিল। সকাল ১০ টার সময় আমি শুনতে পায় আমার ভাই বৈদ্যুতিক শকে অসুস্থ হয়ে পড়েছে। আমি সংবাদ শুনে এসে দেখি ভাই মারা গিয়েছে। আমার ভাইয়ের ৪ বছরের একটা ছেলে সন্তান রয়েছে এই বলে বাকরূদ্ধ হয়ে পড়েন তিনি।

এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আশরাফুল ইসলাম জানান, সকাল ৯ টা ২৫ মিনিটের সময় হাসপাতালে নিয়ে আসেন। আমরা তাকে মৃত পেয়েছি।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: