শিরোনাম
ইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সারিয়াকান্দিতে জতীয় যুব দিবস পালিত

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ৯:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
সারিয়াকান্দিতে জতীয় যুব দিবস পালিত
সারিয়াকান্দিতে জতীয় যুব দিবস পালিত

বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় যুব দিবস - ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, যুব সমাবেশ, র‍্যালি এবং যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সকালে সারিয়াকান্দি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম। 

স্বাগত বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রওশন আলী মন্ডল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, সংগঠকগনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে যুব সমাজকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি যুব উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও স্বাবলম্বী হওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

জাতীয় যুব দিবসের এ আয়োজন তরুণদের দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার ক্ষেত্রে উৎসাহ জোগাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: