মদনপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (১ এপ্রিল) জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়। জেলা প্রশাসন নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাবাসসুম হাসান তানিশার নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। এ সময় পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী কেওঢালা এলাকার মেসার্স সোনারগাঁও টাটা ব্রিকস এবং মেসার্স আওলাদ ব্রিকস ম্যানুফেকচারার্স প্রতিষ্ঠান দুটিকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।
বক্তব্যে উপপরিচালক এ. এইচ. এম রাসেদ বলেন, “বায়ুদূষণ রোধে পরিবেশ অধিদপ্তর কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ ইটভাটা ও পরিবেশ দূষণকারী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ র.ই