শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে পাহাড়ি এলাকা থেকে ছয় কৃষককে অপহরণ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার পাহাড়ঘেঁষা এলাকা থেকে স্থানীয় ছয়জন কৃষককে অপহরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার কোনাপাড়া সংলগ্ন পাহাড়ি অঞ্চলে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

অপহৃত কৃষকরা হলেন মোহাম্মদ জমির (৩২), শফি আলম (১৩), মোহাম্মদ আলম ওরফে মাহাত আলম (১৮), জাহিদ হোসেন ওরফে মুন্না (৩০) এবং মোজাহের (৬০)।

তাদের মধ্যে পাঁচজন হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা। অপর একজনের পরিচয় নিশ্চিত করা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে কৃষকরা পাহাড়ের পাদদেশে দিনমজুর হিসেবে কৃষিকাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে একদল সশস্ত্র দুর্বৃত্ত সেখানে উপস্থিত হয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নিয়ে যায়।

অপহৃত মোহাম্মদ আলমের বাবা এজাহার হোসেন জানান, তার ছেলে প্রতিদিনের মতোই কাজে গিয়েছিল।

পরে জানতে পারেন পাহাড়ি অস্ত্রধারীরা তাদের ধরে নিয়ে গেছে। এ ঘটনায় পরিবারগুলো চরম উৎকণ্ঠায় রয়েছে বলে জানান তিনি।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পাহাড়ি এলাকা থেকে কয়েকজন কৃষক অপহরণের খবর পাওয়া গেছে।

বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং তাদের উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি চলছে।

ভোরের আকাশ/নি. ব

অপহরণ, উদ্ধার

শেয়ার করুন: