শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রংপুরে রিটা রহমানকে বিএনপি’র মনোনয়ন দেয়ার দাবি

রংপুর ব্যুরো

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৫, ৯:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসনে রিটা রহমানকে মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে রংপুর-৩ আসনের বিএনপি ও সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিলটি টাউন হল থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় ‘আছে দেশ, আছে বিএনপি, রিটা রহমান কই’ ‘বিপদের বন্ধু, সু-সময়ে কই’সহ নানা শ্লোগান দেন মিছিলকারীরা। ব্যানারে বিএনপি ও সর্বস্তরের জনগণের কথা উল্লেখ থাকলেও মিছিলে অংশ নেয়া নারী-পুরুষ, শিশু-কিশোরদের অনেকে রংপুর সদর আসনের বাসিন্দা নয়।

মিছিলে অংশগ্রহণকারীরা জানান, পতিত সরকারের আমলে রিটা রহমান নানা বাধা-বিপত্তিকে উপেক্ষা করে রংপুর-৩ আসনে প্রার্থী হয়ে বিএনপি’র পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বর্তমানে দেশে একটি সুষ্ঠু পরিবেশ ফিরে আসলে রিটা রহমানকে মনোনয়ন বঞ্চিত করা হয়। তারা অবিলম্বে রিটা রহমানকে মনোনয়ন দেয়ার দাবি জানান।

এদিকে বিকেলে নগরীর রাধাবল্লভে নিজ বাসভবন ‘যাদু নিবাস’ এ সংবাদ সম্মেলন করেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী রিটা রহমান।

তিনি বলেন, আমি রংপুর-৩ সদর আসনে নির্বাচন করেছিলাম। সদর আসনের মানুষের সাথে আমার সু-সম্পর্ক রয়েছে। শেখ হাসিনার অনুরোধে আমার স্বামী খাইরুজ্জামানকে বিদেশ থেকে গ্রেফতার করা হয়। সেই সাথে শেখ মুজিবুর রহমান হত্যার সাথে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জড়িত বলে তাকে রাজস্বাক্ষী করতে চেয়েছিল হাসিনা। এছাড়া আমি দেশে ফিরলে আমাকে বিমানবন্দর থেকে গুম করে দেবে এমন গোয়েন্দা তথ্য আমার কাছে দেয়া হয়েছিল। এজন্য আমি দেশে ফিরতে পারি নাই। আমি বিদেশে থাকলেও রংপুর কালেক্টরেট মাঠে বিএনপি’র মহাসমাবেশ সফল করতে নেতাকর্মীদের আমার বাড়িতে থাকা, খাওয়া-দাওয়া করানো, সদরবাসীকে নানাভাবে সহযোগিতা করে আসছি। চব্বিশের গণঅভ্যূত্থানে শহীদ আবু সাঈদের মৃত্যুর দিনে আমি নিউইয়র্কে মিছিল করেছি। ৪টি মানবাধিকার সংস্থার মাধ্যমে বিবৃত্তি দিয়েছিলাম। গণঅভ্যূত্থানের পর আমি স্থায়ীভাবে রংপুরে ফিরে এসেছি, বাড়ি সংস্কার করেছি।

তিনি বলেন, রংপুরে বিএনপি নেতারা আমাকে অবাঞ্ছিত ঘোষণা, আমি ভোট নিয়ে চলে যাই এমন অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা মাফিয়া ইজম শুরু করেছে। আমার সাথে যে নেতাকর্মী প্রচারে অংশ নেন, সেই ছবি ফেসবুকে দেখে তাদের বিএনপি’র কমিটিতে রাখা হয়নি।    

তিনি বলেন, আমার বাবার বিএনপি’র সহ প্রতিষ্ঠাতা। বিএনপি যেসব প্রার্থীদের নাম ঘোষণা করেছে, তারা হলেন সম্ভাব্য প্রার্থী। আমি মনেকরি, আমার চেয়ে যোগ্য ও সদরবাসীর প্রতি দরদ রয়েছে এমন প্রার্থী নেই। যদি আমার চেয়ে যোগ্য কোন প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়, তাহলে আমি তাকে জয়ী করতে আপ্রাণ চেষ্টা করবো। আবার যদি দেখি আমার চেয়ে যোগ্য নয়, চাঁদাবাজ, দখলদার আমার কাছে ডকুমেন্টস আছে এমন কাউকে মনোনয়ন দেয়া হলে এটা কেউ মেনে নেবে না। আমি নিজেও তো ভোটারদের কাছে তার প্রতি ভোট চাইতে পারবো না। আমি মনে করি বিএনপি এত বড় ভূল সিদ্ধান্ত নেবে না। দলের প্রতি আমার আস্থা রয়েছে, দল আমার প্রতি সঠিক মূল্যায়ন করবে।

উল্লেখ্য, রংপুর-৩ আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু। তিনি মঙ্গলবার থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।  

ভোরের আকাশ/জাআ

মনোনয়নরংপুর

শেয়ার করুন: