শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফারাক্কা বাঁধ এ দেশে কারবালা তৈরি করেছে: উপদেষ্টা ফরিদা আখতার

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ১৭ মে ২০২৫, ৫:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফারাক্কা বাঁধ এ দেশে কারবালা তৈরি করেছে: উপদেষ্টা ফরিদা আখতার
ফারাক্কা বাঁধ এ দেশে কারবালা তৈরি করেছে: উপদেষ্টা ফরিদা আখতার

অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, পদ্মার উজানে ভারতের দেওয়া ফারাক্কা বাঁধ বাংলাদেশে কারবালা তৈরি করেছে। পানির নায্য হিস্যা না পাওয়ার কারণে বাংলাদেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। নায্য হিস্যা আদায়ে সরকার তৎপর রয়েছে।

শুক্রবার (১৬ মে) বিকেলে রাজশাহী কলেজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, মওলানা ভাসানী ৯০ বছর বয়সে ফারাক্কা মার্চ করেছিলেন আজকের এই দিনে। ভারতের সঙ্গে তো আমরা আবার চুক্তি করছি, চুক্তি সাইন করব। যদি ঠিকমতো পানি না পাই, তাহলে দরকার হলে আমরা এ বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাব।

ফারাক্কা বাংলাদেশে কারবালা তৈরি করেছে মন্তব্য করে ফরিদা আখতার বলেন, ফারাক্কার কারণে ৬ কোটি মানুষ সরাসরি, কিন্তু পরোক্ষভাবে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত। জীবন-জীবিকা, খাদ্য, মাছ, জলজ প্রাণী সবকিছু ধ্বংস হয়ে গেছে। পানি শুকিয়ে গেছে। ফারাক্কা এই দেশে কারবালা তৈরি করেছে। কাজেই এর বিচার আমরা চাইব।

এর আগে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৪৯তম বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপদেষ্টা ফরিদা আখতার। 

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: