শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে মুষলধারে বৃষ্টি, ছোট নৌযান চলাচল বন্ধ

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৯ মে ২০২৫, ৪:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরে মুষলধারে বৃষ্টি, ছোট নৌযান চলাচল বন্ধ
চাঁদপুরে মুষলধারে বৃষ্টি, ছোট নৌযান চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় চাঁদপুরে মুষলধারে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। যে কারণে চাঁদপুরের ছোট নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৯ মে) ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি চলমান রয়েছে।

এদিকে লঘুচাপের কারণে চাঁদপুরে নদ-নদীর পানি কিছুটা বৃদ্ধি এবং নদীতে স্রোত ও ঢেউ বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় জেলা চাঁদপুরের অদুরবর্তী দ্বীপ ও চর সমূহকে ২ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের আওতায় আনা হয়েছে।

অন্যদিকে চলমান ঝড়-বৃষ্টি থাকায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। এতে করে সড়কে যানবাহন ও মানুষের চলাচল কমে গেছে। শহরের বিভিন্ন মোড়ে ও বাজার এলাকায় দেখা গেছে মানুষের তুলনামূলকভাবে উপস্থিতি কম।

চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব জানান, ভোর ৫ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত চাঁদপুর জেলায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে জানিয়েছেন তিনি।

চাঁদপুর নদী বন্দরের (ট্রাফিক বিভাগ) উপ-পরিচালক বাবু লাল বৈদ্য জানান, বৈরী আবহাওয়া এবং অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য ২ নম্বর সতর্ক সংকেত জারি থাকায় চাঁদপুর-নারায়ণগঞ্জগামী সকল ছোট লঞ্চের চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এছাড়া চাঁদপুর-ঢাকা রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। তবে নদী বন্দরে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা না দিলেও বৈরি আবহাওয়া কারণে যাত্রী সংকট রয়েছে।

 ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: