শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৯ মে ২০২৫, ৫:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামে সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
কুড়িগ্রামে সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে জলবায়ু সহিষ্ণু সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ ও বস্তায় বীজ বপন, চারা রোপণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টার দিকে ইয়ুথ গ্রুপ, স্পিরিট প্রকল্পের আয়োজনে ও হ্যান্ডবল ফর প্রটেকশন এর কিশোরীদের উদ্যোগে মোগলবাসা ইউনিয়নের ২ নং ক্লাস্টার মতিরভিটা এলাকায় প্রশিক্ষণ কর্মশালায় এসব কর্মসূচি পালন করা হয়। এতে ২৩ জন কিশোরী উদ্যোগী সহ ১০০ জন অভিভাবক অংশ নেন। 

কর্মশালায় প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন সদর উপজেলা কৃষি অফিস মোগলবাসা ব্লকের উপ সহকারি কৃষি কর্মকর্তা ভবেন চন্দ্র মোদক। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সলিডারিটি স্পিরিট প্রজেক্ট এর টেকনিকাল অফিসার সুমাইয়া রুবা, ইউনিয়ন কো অর্ডিনেটর রাশেদা রুমি, কমিউনিটি ফ্যাসিলিটেটর মাসুমা মনি ও রুবেল ইসলাম, মতিরভিটার কিশোরী উদ্যোগী জান্নাতুল নাসরিন, শিমু, আইভিসহ কিশোরী উদ্যোগীরা। 

কর্মশালায় পারিবারিক পুষ্টি বাগান তৈরি, বস্তায় আদা, মরিচ চাষ পদ্ধতি, শসা, ঢেঁড়স, লালশাক ও কলমি শাক চাষসহ অন্যান্য শাকসবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়। পাশাপাশি পারিবারিক পুষ্টির চাহিদা পূরণে শাকসবজি চাষে উদ্বুদ্ধ করা হয়। 

কর্মশালা শেষে ওই এলাকার ৩০টি বসতবাড়িতে ১০টি করে বস্তায় বীজ বপন ও চারা রোপন বিতরণ করা হয়। সহ সচেতনতা মুলক বার্তা দেয়া হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে এলাকায় সচেতনতামূলক বার্তা পৌঁছে দেয় আয়োজকরা। 

ভোরের আকাশ/আমর  

শেয়ার করুন: