শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২২ জুন ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পরিবেশ দূষণের অন্যতম কারণ অবৈধ ইটভাটা বন্ধে সরকার সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে কার্যকর সমাধানের পথ বের করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফারিদুল ইসলাম। 

তিনি বলেছেন, আগামী বছরের মধ্যে পরিবেশ দূষণের পরিস্থিতির কিছুটা হলেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। 

সোমবার (২২ জুন) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের দিকনির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ৮ দিনব্যাপী “যুক্তির সমীরণে প্রচ্ছের ডানায়” শীর্ষক পরিবেশবিষয়ক বিতর্ক উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় ৮ হাজার ইটভাটা রয়েছে, যার মধ্যে প্রায় ৫ হাজারই অবৈধ। উন্নয়ন ও নির্মাণকাজে এখনো শতভাগ ইটের বিকল্প নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে অবৈধ ইটভাটা, শিল্পকারখানায় এইচএফসি ব্যবহার এবং যানবাহনের ধোঁয়াসহ পরিবেশ দূষণের প্রধান উৎসগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, এ ক্ষেত্রে জনসচেতনতা বাড়াতে হবে। শিক্ষার্থীরা যদি পরিবার ও সমাজকে সচেতন করতে পারে, তাহলে পরিবেশ সংরক্ষণের কাজ আরও সহজ হবে।

আরও পড়ুন

কাপাসিয়ায় কৃষকদের সমৃদ্ধির লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফারিদুল ইসলাম বলেন, পরিবেশ দূষণের অন্যতম কারণ মানুষের অসচেতনতা ও স্বার্থপরতা। একসময় নারায়ণগঞ্জ ‘প্রাচ্যের ডান্ডি’ হিসেবে পরিচিত ছিল। সেই ঐতিহ্য ধরে রাখতে পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, অবৈধ ইটভাটা বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ভোরের আকাশ/ র.ই

প্রতিমন্ত্রীশেখ ফারিদুল ইসলাম

শেয়ার করুন: