শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জ ৪ আসনের জিওপির প্রার্থী ট্রাক প্রতীকের শোডাউন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ২:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে সুনামগঞ্জ-৪ আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে। এরই মধ্যে ট্রাক প্রতীকের প্রার্থী তিমন চৌধুরী গতকাল বিকেলে তার সমর্থকদের নিয়ে এক বিশাল শো-ডাউন করেছেন, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি করেছে।

বিকেল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে মোটরসাইকেল, পিকআপ ও ট্রাকে করে নেতাকর্মী ও সমর্থকরা সমবেত হতে থাকেন। পুরো এলাকা নির্বাচনী উৎসবে পরিণত হয়। শহরের প্রধান সড়কজুড়ে ছিল ব্যানার-ফেস্টুন, স্লোগান, আর ট্রাক প্রতীকের পতাকা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সওগাত উছমানী চৌধুরী তিমন বলেন, ২০১৮ সালে কোঠা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীরা বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করার লক্ষে রাজপথে রক্ত দিয়েছিল। সেই কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদ গঠিত হয়েছিল। বাংলাদেশের মৃত্যুঞ্জয়ী নেতা ভিপি নুর গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ৩৬ বার হামলার শিকার হয়েছেন। তিনি রাষ্ট্র সংস্কার এবং ভোটের অধিকার ফিরিয়ে দিতে মাথায় ব্যান্ডেজ নিয়ে আবারও রাজপথে ফিরে এসেছেন।

তিনি বলেন, আমরা গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে নতুন রাজনীতি জনগণের সামনে নিয়ে আসতে চাই। আমরা সাধারণ জনগণের পাশে থেকে রাজনীতি করতে চাই। গণঅধিকার পরিষদ বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল। আমাদের দল ৩০০ আসনেই প্রার্থীতা ঘোষণা করেছে। সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ভিপি নুর আমাকে মনোনীত করেছেন। আমার বিশ্বাস সুনামগঞ্জের প্রতিটি মানুষ সংস্কার চান, অধিকার চান। আমি সুনামগঞ্জের মানুষের অধিকার আদায়ের লক্ষে আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করে যাব।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই শো-ডাউন নির্বাচনী মাঠে ট্রাক প্রতীকের অবস্থানকে আরও দৃঢ় করে তুলবে। সমর্থকদের বিপুল উপস্থিতি প্রার্থীকে মানসিকভাবে যেমন শক্তি দেবে, তেমনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরও ভাবনায় ফেলবে।

শান্তিপূর্ণভাবে শো-ডাউন শেষে মিছিলটি সমাপ্ত হয়।

ভোরের আকাশ/জাআ

সুনামগঞ্জশোডাউন

শেয়ার করুন: