শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে বার্ষিক উন্নয়ন প্রকল্পের টেন্ডার নিয়ে জালিয়াতির অভিযোগ, কর্মচারীকে কারন দর্শানোর নোটিশ ইউএনও'র

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ৫:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

‎পিরোজপুরের জিয়ানগর উপজেলায় বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) বিশেষ বরাদ্দ থেকে গৃহীত উন্নয়ন মূলক ৩ টি প্রকল্পের কাজ জালিয়াতির মাধ্যমে নিজের পছন্দের ঠিকাদারকে পাইয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে জিয়ানগর উপজেলা পরিষদের সিএ) ইয়াসির আরাফাতের বিরুদ্ধে। এ সময় অন্য ঠিকাদারদের প্রতিবাদের মুখে জিয়ানগর উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোঃ হাফিজুর রহমান প্রকল্পের কার্যক্রম স্থগিত করেন। এবং অসাধু উপায় অবলম্বনের দ্বায়ে    (সিএ) ইয়াসির আরাফাতকে কারন দর্শানোর নোটিশ দেন। গত বৃহস্পতিবার বিকেলে ইউএনওর কার্যালয়ে এঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা যায়, জিয়ানগর উপজেলায় এডিবির ৩ টি প্রকল্পের কাজ উপজেলা পরিষদের (সিএ) ইয়াসির আরাফাত তার আপন ছোটভাই, আত্মীয়স্বজন ও তার নিজ উপজেলা নাজিরপুরের ঠিকাদারকে জালিয়াতির মাধ্যমে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা করেন। সেটা জানাজানি হলে জিয়ানগরের স্থানীয় ঠিকাদারদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

স্হানীয় ঠিকাদাররা জানান, এই প্রকল্পের কাজের টেন্ডারে পিরোজপুর জেলার সকল লাইসেন্স অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু চূড়ান্ত লটারিতে জিয়ানগর উপজেলার কোন ঠিকাদারের লাইসেন্স এর নামছিল না। এবং উপজেলা পরিষদের সিএ তার নিজ এলাকার পছন্দের ঠিকাদারকে এলজিইডির যোগসাজসে তাদের (এলজিইডির) পাসওয়ার্ড ব্যবহার করে কাজ পাইয়ে দেয়ার চেষ্টা করে। কিন্তু এলজিডির পাসওয়ার্ড এই কর্মচারীর কাছে থাকার কোন বৈধতা নেই। তারপরেও কিভাবে তিনি সরকারি একটি দপ্তরের গোপন পাসওয়ার্ড ব্যবহার করে প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়া হোক। ‎‎এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন জিয়ানগর উপজেলার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও ঠিকাদাররা।

স্থানীয় ঠিকাদাররা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিক  অভিযোগ দেবার পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো: হাফিজুর রহমান প্রকল্পের কার্যক্রম স্থগিত করেন এবং সিএ ইয়াসির আরাফাত কে কারন দর্শানোর নোটিশ প্রদান করেন।
‎
ঠিকাদারি প্রতিষ্ঠান ‎ফয়সাল এন্টারপ্রাইজ এর প্রপাইটার ফারুক হোসেন বলেন, এডিবির প্রকল্প মূল কথা ছিল জিয়ানগর উপজেলায় যে সকল লাইসেন্স আছে সেগুলো এসডিয়ার এর মাধ্যমে লটারি করে কাজ বন্টন করা হবে কিন্তু এই আরাফাত সেখানে জালিয়াতি করে জিয়ানগর উপজেলার  কোন লাইসেন্স চূড়ান্ত লটারিতে না রেখে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়ার চেষ্টা করে। ঘটনার সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবী জানাই।

আরও পড়ুন

পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত হচ্ছে: শিক্ষামন্ত্রী

‎মেসার্স হাওলাদার এন্টার প্রাইজ এর প্রপাইটার আসলাম হোসেন বলেন, এই আরাফাত মাএ  একমাস হলো জিয়ানগরে বদলি হয়ে এসেছে। এর আগে নাজিরপুর উপজেলায় থাকাকালীন একাধিক দুর্নীতি করছে‌। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত আরাফাত জিয়ানগরে এসে একই কাজ শুরু করছে। আরাফাত নিজের আপন ছোট ভাই ও ভগ্নিপতির নামে ঠিকাদারি লাইসেন্স করে নিজেই দীর্ঘ দিন ধরে চাকরির আড়ালে ঠিকাদারি ব্যাবসা চালাচ্ছেন। আর সেটা পিরোজপুর জেলাসহ পার্শ্ববর্তী জেলার সকল ঠিকাদারগন জানে। তার বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।
‎
‎এ বিষয়ে অভিযুক্ত উপজেলা পরিষদের (সিএ) ইয়াসির আরাফাতের কাছে ঘটনার বিস্তারিত জানতে মুঠোফোনে গতকাল বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পযন্ত বহু বার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। 
‎
‎উপজেলা প্রকৌশলী এমরান আহম্মেদ খান জানান, যান্ত্রিক রুটির কারনে টেন্ডারের কলটি বন্ধ করা হয়েছে, তবে অল্প সময়ের কাজে এরকম কম বেশি ভুল হতে পারে। 
‎
জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোঃ হাফিজুর রহমান বলেন, ইজিপির (E-GP) যে টেন্ডারটি হয়েছিল সেখানে স্থানীয় কোনো ঠিকাদার নোটিফিকেশন পাননি। বিষয়টি আমরা যাচাই-বাছাই করে দেখিছি। জিয়ানগর উপজেলার সকল যোগ্য ঠিকাদারগন টেন্ডারে অংশগ্রহণ করার সুযোগ থাকার কথা।  ঠিকাদারদের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়। এবং সাবেক নাজিরপুর উপজেলা পরিষদের (সিএ) বর্তমানে জিয়ানগর উপজেলা পরিষদের (সিএ) ইয়াসির আরাফাতের  সংশ্লিষ্টতা ও অনিয়মের বিষয়টি সামনে আসে।বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমরা ওই টেন্ডার কার্যক্রম স্থগিত করে দেই। পরবর্তীতে সরকারি বিধি-বিধান ও প্রচলিত নিয়ম অনুসরণ করে নতুন করে টেন্ডার আহ্বান ও সম্পন্ন করা হবে।
‎
উল্লেখ্য বিভিন্ন দুর্নীতির অভিযোগে নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক (সিএ) ইয়াসির আরাফাত আলোচিত ছিলেন। সরকারি কাজে অনিয়ম, ফাইল গায়েব,ও  ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ এর অফিস আদেশে  গত (১১মে) তাকে নাজিরপুর থেকে জিয়ানগর উপজেলায় বদলি করা হয়। তার বিরুদ্ধে সরকারি বিশেষ বরাদ্দের ৪০ লাখ টাকার ফাইল গায়েব ও লোপাট, নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের কাজ শেষ না করেই প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে বিল উত্তোলন, নাজিরপুর হাসপাতালের রোগীদের খাদ্য বরাদ্দে অনিয়ম, বেনামে ঠিকাদারি করা সহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে।

এসব অভিযোগ নিয়ে ইয়াসির আরাফাতের  বিরুদ্ধে কয়েকবার জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল।

ভোরের আকাশ/এনউব

ইউএনও

শেয়ার করুন: