সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় গরু আটক

সুনামগঞ্জ সীমান্তে অবৈধ ভারতীয় ১২টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের শাহাপুর এলাকায় অভিযান চালিয়ে আশাউড়া বিওপির বিজিবি সদস্যরা এসব আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, চোরাকারবারিরা সীমান্ত অতিক্রম করে ভারত থেকে অবৈধভাবে গরুগুলো বাংলাদেশে নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা গরুগুলো আটক করেন। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি। আটক করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।
২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, ‘সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে। আটক গরুগুলো যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে হস্তান্তর করা হবে।’
ভোরের আকাশ/জাআ