শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২৬ মে ২০২৫, ৮:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন
জামালপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এই ভূমি মেলার আয়োজন করে জেলা প্রশাসন।

রবিবার (২৫ মে) দুপুরে শহরের ফৌজদারী মোড় থেকে এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে জেলা প্রশাসন। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেওয়ানপাড়াস্থ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে সেখানে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, মেলার মূল্য উদ্দেশ্য সরকারের ভূমি সেবাগুলো জনগণের সামনে উপস্থাপন করা। ভূমি সেবা ডিজিটালাইজড করায় এখন ঘরে বসেই ভূমি সংক্রান্ত কাজ করা সম্ভব। কোন প্রকার হয়রানি ছাড়াই অনলাইনের মাধ্যমে নামজারিসহ অন্যান্য ভূমি সেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী ভূমি মেলায় জেলা প্রাশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা, রাজস্ব শাখা, রেকর্ড রুম শাখা, জামালপুর সদর উপজেলা ভূমি অফিস, পৌর ভূমি অফিস, জোনাল সেটেলমেন্ট অফিস, সেবা বুথসহ মোট সাতটি স্টল স্থান পেয়েছে।  

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: