শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে নিম্নমানের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ৭:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চাঁপাইনবাবগঞ্জ সদর পৌর এলাকার শংকরবাটি ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির নিম্নমানের খাবার খেয়ে অন্তত ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। 

বুধবার (২২ এপ্রিল) দুপুরে পাউরুটি, দুধ ও ডিম খাওয়ার পরপরই শিক্ষার্থীদের মধ্যে বমি ও তীব্র পেটব্যথা দেখা দেয়। এই ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে ভ্রাম্যমাণ আদালত খাবার সরবরাহকারী এনজিও ‘গাক’ (এটক)-কে ৪০ হাজার টাকা জরিমানা করেছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন্নাহার জানান, সরবরাহকারী প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই দুর্গন্ধযুক্ত ও নিম্নমানের খাবার দিয়ে আসছিল। বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি। বুধবার দুপুরে সেই খাবার খেয়ে দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে বাকিদের খাবার খাওয়া বন্ধ রাখা হয়। অসুস্থদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর রাত ১১টা ৫ মিনিটে জেলা এনএসআই-এর তৎপরতায় সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদ ইসলাম রাজন অভিযান পরিচালনা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারা মোতাবেক নিম্নমানের পাউরুটি সরবরাহের দায়ে ‘গাক’ এনজিও-কে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়, যা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

ইউএনও নাহিদ ইসলাম রাজন জানান, সংশ্লিষ্ট এনজিও ইতিমধ্যে জরিমানার অর্থ পরিশোধ করেছে। তিনি আরও জানান, প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে যথাযথ প্রক্রিয়ায় খাবার সংরক্ষণ এবং মান নিশ্চিত না করে খাবার বিতরণ না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/ র.ই

 

শিক্ষার্থী অসুস্থনাহিদ ইসলাম রাজন

শেয়ার করুন: