ঝিনাইদহের শৈলকুপায় এনসিপি প্রার্থীর পথসভা

ঝিনাইদহের শৈলকুপায় পথসভা করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট বাবুল বাশার।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গাড়াগঞ্জ বাজার, বারইপাড়া, হাবিবপুর এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়। গাড়াগঞ্জ বাজারে অনুষ্ঠিত পথসভায় অ্যাডভোটেক লাবাবুল বাশার তাঁর বক্তব্যে আগামী নির্বাচনে শৈলকুপার মানুষ শাপলা কলি প্রতিকে ভোট দেওয়ার মাধ্যমে এনসিপি সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে এবং এক নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘আমি এনসিপির প্রার্থী হয়ে আপনাদের মাঝে কৃষক-শ্রমিকের বার্তা নিয়ে, তরুণের ও নারীদের বার্তা নিয়ে এসেছি। আমি একজন কৃষকের সন্তান, আর সেই দাবি ও অধিকার নিয়ে শাপলা কলি নিয়ে এসেছি। আমি আপনাদের সন্তান আর সেই সন্তানকে সামনে এগিয়ে দেওয়া আপনাদের দায়িত্ব। সামনে গণভোটে হ্যা ভোটে জয়যুক্ত করে আপনারা নতুন বাংলাদেশ বিনির্মাণে একীভূত হবেন। কারণ হ্যা ভোট মানেই সমাধানের পথ নতুন সংবিধান আর সম্ভাবনার পথ। তাই আপনার শাপলা কলি প্রতিক এবং গণভোটে হ্যা ভোট দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে পদক্ষেপ নিবেন।’
এ সময় এনসিপির শৈলকুপা শাখার যুগ্ম সমন্বয়ক রাশেদ আহমেদ নবাব, সদস্য আব্দুর রহিম, জিল্লুর রহমান ও মিটুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ