নওগাঁয় বৃক্ষরোপণ অভিযান ও সাতদিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও সাতদিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে ।
রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় । র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তির মোড় নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়।
পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বৃক্ষ মেলার উদ্বোধন করা হয় । উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুনিরুল ইসলাম (পিপিএম), রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, নওগাঁ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নার্সারি মালিক, পরিবেশপ্রেমীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের ৪৪টি স্টল অংশ নিয়েছে। আগামী ৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাতদিনব্যাপী এ মেলা চলবে।
ভোরের আকাশ/এনউব