শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফ

ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ পরিদর্শনে জেলা প্রশাসক

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং এ নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আ: মান্নান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ) টেকনাফ উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম সুচারুভাবে পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা দায়িত্ব পালনে আত্মবিশ্বাসী এবং পেশাদারিত্বের সঙ্গে নির্বাচন পরিচালনায় সক্ষম। আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা হয়েছে। ফলে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কোনো ধরনের ঝুঁকি বা শঙ্কা দেখছেন না তিনি।

তিনি আরও বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো অনিয়ম কঠোর হাতে দমন করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমামুল হাফিজ নাদিম, সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী এবং টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

ভোরের আকাশ/ র.ই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনপ্রশিক্ষণ কর্মশালামো. আ: মান্নান

শেয়ার করুন: