কাপাসিয়া
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা

গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. হাবিবুর রহমান, জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা মোহাম্মদ শেফাউল হক, থানার প্রশাসনের প্রতিনিধি ইন্সপেক্টর মো. আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আরিফ সরকার, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রেজাউর রহমান মিঠু, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামসুল হুদা লিটন, কাপাসিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহমুদুল হাসান, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি মো. ছানাউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ইফাজ উদ্দিন, কাপাসিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শফিকুল আলম সবুজ প্রমুখ।
সভায় বিগত দিনের মতো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
এছাড়া যাদের আত্মত্যাগের বিনিময়ে মাতৃভাষা পেলো তাদের রুহের মাগফিরাত কামনা করে উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ এবং কাপাসিয়া মডেল মসজিদে কোরআনখানি, মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
ভোরের আকাশ/ র.ই