শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজদিখানে বিএনপি কার্যালয়ে আগুন- সভাপতির ছেলে আটক

সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ৫:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খোদ ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলামের ছেলে মনির হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় মনির হোসেন (২৬) তার নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ।

এর আগে গত ১৭ জুলাই দিবাগত রাতে বালুচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চান্দেরচর লেকু মার্কেট  এলাকায় বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতের আধারে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ২২ শে জুলাই যুবদল কর্মী আ:সালাম বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে সিরাজদীখান থানায় মামলা রুজু করে।

অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে নামে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ২২শে  জুলাই নাহিদ হাসান (২৩) ও ওসমান গনি (২৪) নামে দুজনকে আটক করে রিমান্ডে  তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ গুরুত্বপূর্ণ তথ্য পায় বলে জানায়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি  শহিদুল ইসলামের ছেলে মনির হোসেনের  সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে।মনির দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংঘাতের ভিত্তিতে

মঙ্গলবার  দিবাগত  রাতে পুলিশ মনির হোসেনকে তার নিজ বাড়ি থেকে আটক করে। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অগ্নিকাণ্ডের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে নানা আলোচনা। কারণ, যে কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে, সেটি বালুচর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়। আর অভিযুক্ত মনির ওই ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলামের ছেলে।

২ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি ও প্রধান আসামির মনির হোসেনের বাবা শহিদুল ইসলাম বলেন, কারো ইন্ধনে হয়তোবা এরকম কাজটা করেছে তবে কি কারনে করেছে তা পুলিশ বলতে পারবে।

বালুচর ইউনিয়নের বিএনপির সদস্য সচিব আবুল হোসেন বলেন, কারো ইন্ধনে হয়তোবা এমন কাজটি করেছে তবে অত্যন্ত দুঃখজনক  রাজনৈতিক কার্যালয় কোনো ব্যক্তিগত বিরোধ মেটানোর জায়গা নয়। ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক বিরোধ থাকলে তা আইনগতভাবে সমাধান করা উচিত।

অন্যদিকে, বিএনপি সভাপতির ছেলের বিরুদ্ধে বিএনপিরই কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ ছড়িয়ে পড়ায় বালুচর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে স্থানীয় চায়ের দোকান, বাজার ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

আরও পড়ুন

সারিয়াকান্দিতে যমুনার ভাঙনে হাসনাপাড়া স্পার

বালুচর ইউনিয়নের বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ জানান,ঘটনার বিষয়টি আমি অবগত আছি তবে  বিএনপি নেতার ছেলে হোক বা অন্য কেউ হোক এই নেক্কার  ঘটনার জন্য  অপরাধীর শাস্তি হওয়া উচিত।

সিরাজদিখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আলাউদ্দিন বলেন, বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা আজ বুধবার আদালতে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন আসামি মনির হোসেন। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন । তবে বিস্তারিত বিষয়টি আপনাদের পরে জানানো হবে।  

ভোরের আকাশ/এনউব
 

বিএনপি কার্যালয়ে আগুন

শেয়ার করুন: